1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

সালথায় রামকান্তপুর গ্রামে দুই দলের সংঘর্ষে আহত-১৫

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৬অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্র ধরে বেলা ৮টার দিকে গ্রামের কুদ্দুছ তালুকদারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদারের সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময়ে ফজলুল তালুকদারের বাড়ির সামনে দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষে ফজলু তালুকদারের বিল্ডিং এর ছাদ থেকে ছোড়া ইটের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট