1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে দুটি ড্রেজার মেশিন ধ্বংস

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে দুইটি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নতুন ব্রিজের উত্তর দিক মরা পদ্মা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান নেতৃত্ব দেন।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে নদীর তীরবর্তী কৃষিজমি, ঘরবাড়ি ও জনপদ মারাত্মক ঝুঁকিতে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট