1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৌলতদিয়া ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ মরিয়ম বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) । সে বাগেরহাট মংলা উপজেলার কুমার খালী হাজী আফছার উদ্দিন সড়ক সেলাবুনিয়া এলাকার মোজাম্মেল শেখের মেয়ে ও আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের স্ত্রী। আক্তার ডাক্তার দৌলতদিয়া যৌনপল্লীর গোরস্থান গলিতে জনৈক বাবু বেপারীর বাড়ীর ভাড়াটিয়া দিলীপ হরিডোমের ছেলে। বর্তমানে তারা দুইজনেই দৌলতদিয়ায় বসবাস করেন।

সোমবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতদিয়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দার এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলাধিন দৌলতদিয়া পূর্ব পাড়া সাকিনস্থ যৌনপলীর ভিতরে গোরস্থান গলিতে জনৈক বাবু বেপারীর বাড়ীর ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তার এর বাসার ভিতর পশ্চিম পাশের কক্ষ থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় কালে ৫০ লিটার মদ সহ মাদক কারবারি মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শরীফ আল রাজীব বলেন, এ ব্যাপারে আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট