1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

রাজবাড়ীতে হত্যা মামলায় আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামে বৃদ্ধ মঙ্গল চন্দ্র হত্যা মামলার আসামি সাওরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দূর্বৃত্ত মঙ্গল চন্দ্রের বাড়িতে ঢুকে তাকে বেধরক পিটিয়ে হাত পা ভেঙে দেয় ও সারা শরীর জখম করে। দূর্বৃত্তরা বাড়িতে থাকা নারী ও শিশুদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চন্দ্র’কে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ মার্চে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গল চন্দ্র’র ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে চেয়ারম্যান আলীসহ ১৫ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান জানান, মঙ্গল চন্দ্র হত্যা মামলায় সাওরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম’কে গ্রেপ্তার করে সো বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট