1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

বাউফলে মাদক ব্যবসায়ী ‘গাঁজা মনির’ গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধি, মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

পটুয়াখালীর বাউফলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হাওলাদার (৩৮) ওরফে ‘গাঁজা মনির’কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১নভেম্বর) রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলা দিঘির পাড় এলাকায় তাকে আটক করে গ্রামবাসী। এসময় তাকে মারধর করে উত্তেজিত কয়েকজন স্থানীয়। তবে মারধরে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হননি বলে জানা গেছে।

খবর পেয়ে আনুমানিক রাত ১১টায় ঘটনাস্থলে যায় পুলিশ। জিজ্ঞাবাদে মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করে গাঁজা মনির। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অভিযুক্ত মনিরের শারিরীক সমস্যা না থাকায়, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত মনিরের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার মনির প্রায় ১০ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। তাকে পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও সে জেল থেকে ফিরে আবারো মাদক ব্যবসা শুরু করেন। মনিরের স্ত্রীও মাদক ব্যবসায় জড়িত বলে দাবি স্থানীয় লোকজনের।

এদিকে মাদক ব্যবসায়ী মনিরকে আটকের সময় ওসির সামনেই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বারবার গ্রেফতারের পরেও অল্প সময়ের মধ্যে তার জামিন হওয়ার কারণেই সে বারবার একই কাজে লিপ্ত হয়। তাই এবারে দ্রুত সময়ের মধ্যে বিচারিক আদালতের মাধ্যমে মনিরের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ী মনিরের বাসা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। মনির পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট