1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

সালথার সাংবাদিকের বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথার শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সঙ্ঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরির ঘটনা।

এর আগে গত রোববার ও সোমবার শ্বশুর বাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোর। এসময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট