1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত এনছান মৃধা ওরফে গেদু (৬৫)।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ওই শিশু বড়ই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এসময় এনছান তাকে বড়ই দেয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণচেষ্টা চালায়।

এসময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোনো রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। শুক্রবার রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম দিতে গিয়ে বাম পাশের একটি অংশ ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার শিশু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট