1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

দুমকীতে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহতের মেয়েকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

দুমকীতে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকী উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারকে (১৭) রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মুখ চেপে সংঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম আলগী গ্রামে মৃত. জলিল মুন্সির ভিটা বাগানে এ ঘটনা ঘটে।
দুমকীতে বুধবার বিকেলে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ।এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মৃত. মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অভিযুক্ত সিফাত স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই বিপ্লবে নিহত জসীম উদ্দীনের মেয়ে লামিয়া তার বাবার কবর জিয়ারত শেষে নানার বাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উলঙ্গ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা।
পরে আজ বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ দায়ের করলে এবং সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য লামিয়াকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুমকী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে,এবং দ্বিতীয় স্বামীকেও গ্রেফতার করে,
পটুয়াখালীর দুমকিতে আলচিত ধ.র্ষ.নে.র ঘটনার মূল আ.সা.মী সিফাত মুম্সি কে পিরোজপুর জেলার নাজিপুর থানা এলাকা থেকে আজ ভোর ৫ ঘটিকায় গ্রে.ফ.তা.র করেছে পটুয়াখালী ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট