1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

বাউফলে মাদকসহ গ্রেফতার ০২

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—পৌর শহরের ৪নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (১৮) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকা একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট