1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গলাকাটা হালিম গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর সদর উপজেলা থেকে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হালিম সরদার ওরফে গলাকাটা হালিম (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হালিম সরদার রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, হালিম সরদারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে যে সব মামলায় সাজা পরোয়ানা জারি রয়েছে তার মধ্যে রাজবাড়ী সদর থানার মামলা নং-২২, তারিখ- ১৪/০৩/২০১৯, ধারা- ৩৬(১) এর ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, মামলা নং-১৫, তারিখ- ১০/০৬/২০১৬, ধারা- ১৯(১) এর ৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও জিআর মামলা নং-১৮৯/২৫, তারিখ- ১৫/০২/২০২৫, ধারা- ৩৬(১) এর ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট