1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের একজন মানবিক নেতা সৈকত পারভেজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক

ফারহানা রহমান মনি’র কবিতা – ভালোবাসি ভালোবাসবো

ফারহানা রহমান মনি
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ভালোবাসি ভালোবাসবো

       ✍️ফারহানা রহমান মনি

 

তুমি আমায় ভালোবাসলে না কেন বলতো?

আমি দেখতে খারাপ,
তেমন সুন্দর নই অথবা
আমার ছবি স্টোরিতে দিলে একদম মানাবে না?

কতদিন ভেবেছি তোমায় জিজ্ঞেস করবো-কেন আমায় ভালোবাসলে না?

সত্যিটা হলো-তোমাকে জিজ্ঞেস করার সাহস করতে পারিনি কারন তোমাকে আমি ভিষণ ভয় পেতাম।

তোমার ভালোবাসা পাবার সকল দরজা যখন বন্ধ করে দিলে,তখন প্রার্থনার আশ্রয় নিলাম।
সিজদাহ্তে তোমারে চাইলাম,
মোনাজাতে তোমারে চাইলাম,
আঁচল পেতে তোমারে ভিক্ষা চাইলাম প্রতিদিন,প্রতিমুহূর্ত।

তুমি কি ভাবো,
আল্লাহ আমার দোয়া কবুল করেনি?
এতিমের কান্নায় আল্লাহর আরশ কাপে,
এতিমের দোয়া আল্লাহ কবুল করেন,
আল্লাহ ভাগ্য পরিবর্তনকারী।

আল্লাহ ঠিকই তোমারে আমার দিয়েছিলো কিন্তু
তুমি চাওনি তাই আমি তোমাকে পাইনি।

আমি ভুলে গিয়েছিলাম—
আমার অশ্রুভেজা ভালোবাসাও ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট