1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত

অনেক ঝুঁকির মধ্যে মফস্বলের সাংবাদিকরা কাজ করেন- ভোরের আকাশ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

“অনেক ঝুঁকির মধ্যে মফস্বলের সাংবাদিকরা কাজ করেন” বলে মন্তব্য করেছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

তিনি বলেন, দেশের যে কোনো পরিস্থিতিতে স্বচ্ছ সাংবাদিকতাই উত্তোরনের পথ দেখাতে পারে, স্বচ্ছ সাংবাদিকতাই সমাজ বদলের হাতিয়ার।

সাংবাদিকরাই এই সু-মহান দ্বায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে আলোর পথ দেখিয়ে থাকেন।
দৈনিক ভোরের আকাশ পত্রিকার ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, অনেক ঝুঁকির মধ্যে মফস্বলের সাংবাদিকরা কাজ করে থাকেন। ভোরের আকাশ পত্রিকায় কর্মরত সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করবেন বলে মত প্রকাশ করেন তিনি।
শনিবার সন্ধায় ফরিদপুর সার্কিট হাউসে এ মতবিনিময় সভায় বিএফইউজ’র ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ১৫ বছরে যারা বঞ্চিত হয়েছেন তাদের সুযোগ সুবিধা দেয়া হবে। যে সব সাংবাদিকরা পেশাগত কাজে নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্যে সব ধরনের সহযোগীতা দিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রস্তুত রয়েছে। একজন সংবাদকর্মী মারা গেলে পরিবার কোনো ধরনের আর্থিক সুবিধা পান না। আগামীতে যাতে তারা সহযোগীতা পান সে বিষয়ে কাজ করা হচ্ছে। সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটির পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে কুষ্টিয়ায় কেইউজে এর ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে সন্ধায় ফরিদপুরে মতবিনিময় সভায় যোগদান করেন এ সাংবাদিক নেতা। এসময় বিএফইউজে এর অফিস সেক্রেটারী মো. আবু বকর তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক ভোরের আকাশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে  ফরিদপুর ভোরের আকাশ জেলা প্রতিনিধি ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা প্রতিনিধির পক্ষ থেকে দৈনিক ভোরের আকাশ সম্পাদক মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভা শেষে রাতেই তিনি ঢাকার উদ্ধেশ্যে যাত্রা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট