1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

রাজশাহীতে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লালন আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

গত শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার চক মুক্তারপুর কুবাজের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লালন ওই গ্রামের লাবান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে লালন আলীর সঙ্গে একই এলাকার ইয়াসীন আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৫),আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (৩০) এবং আক্কাস আলীর ছেলে দুলাল আলী (৩৪)-এর মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে পদ্মা নদীর চর এলাকা থেকে প্রায় ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা এর জন্য লালনকে দায়ী করে।

শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ চক মুক্তারপুর কুবাজের মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে মাদক ব্যবসা নিয়ে তর্কবিতর্কের সময় উজ্জ্বল,সোহাগ ও দুলালসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লালনের ওপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,প্রাথমিকভাবে জানা গেছে,নিহত ও অভিযুক্ত উভয় পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট