1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

সালথায় বেপরোয়া যুবকদের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় বেপরোয়া যুবকদের মোটারসাইকেলের ধাক্কায় আমিরণ বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া টু বাউষখালী সড়কের ফুলবাড়িয়া বাজারের নিকটে এঘটনা ঘটে।

নিহত আমিরন বেগম সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃতঃ আঃ হালিম সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আমিরন বেগম বাড়ি থেকে পায়ে হেঁটে ফুলবাড়িয়া বাজারে যাচ্ছিলো ছোট ছেলে হোসাইন শেখের সাথে দেখা করতে। বাজারের খুব নিকটে মদন স্বর্নকারের বাড়ির সামনে গেলে একটি মোটরসাইকেল সামনে থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাকা রাস্তার পাশে পড়ে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আমিরন বেগম। মোটরসাইকেল চালক বিপ্লব সুত্রধর (২২) বেপরোয়াভাবে গাড়ি ড্রাইভ করছিল বলে অভিযোগ স্থানীয়দের। বিপ্লব একই ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের অনিল সুত্রধরের ছেলে।

স্থানীয় একাধিক লোক আরও জানান, এই বৃদ্ধা মহিলা মাঝে মধ্যে ফুলবাড়িয়া বাজারে তার ছেলের নিকট বিভিন্ন কাজে ও নাতনির মাদ্রাসায় আসতেন, তাকে সর্বদা দেখেছি তিনি পাকা রাস্তার পাশ দিয়ে কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতেন এবং আজকে ও তিনি রাস্তার পাকার পাশের মাটি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘাতক যুবক বিপ্লব সুত্রধর সর্বদা বেপরোয়া ভাবে বাউলি দিয়ে মোটরসাইকেল চালায়, এতে এলাকার সাধারণ জনগণ সর্বদা আতঙ্কিত থাকে।

সড়কে বৃদ্ধার নিহতের বিষয় নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট