1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

প্রতিবন্ধী আবু তালহা শিমুলের ওপর নির্মম নির্যাতন

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় নির্মমভাবে মারধরের শিকার হয়েছেন আবু তালহা শিমুল (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল উপজেলার চক হরিরামপুর গ্রামের বাসিন্দা এবং খোকন আলীর ছেলে। অভিযোগ রয়েছে, একই গ্রামের শফিকুল ইসলাম, পিতা: বেলায়েত হোসেন, তার নিজ বাড়ির সামনে রাস্তা অবরোধ করে শিমুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বেধড়ক মারধর করে। এই বর্বর হামলার ফলে শিমুলের একটি হাতের আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

আহতের পরিবার জানায়, শিমুল একজন শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তিনি নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত
“শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক শ্রবণ ও অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”, মাছিমপুর–এর একজন ছাত্র। এ অবস্থায় তার ওপর এই ধরনের নির্যাতন অমানবিক ও ন্যক্কারজনক।

শিমুলের পরিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী’র দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় মানবাধিকারকর্মী ও সচেতন মহল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীর দ্রুত বিচার দাবি করেছেন। তাদের মতে, একজন প্রতিবন্ধী যুবকের ওপর এমন বর্বরতা সমাজের জন্য লজ্জাজনক এবং বিচারহীনতা এই সহিংসতাকে আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট