1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

সালথার বল্লভদির দুর্ধর্ষ চোর পালাতক ইমদাদ গ্রেপ্তার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার দুর্ধর্ষ চোর একাধিক মামলার পালাতক আসামি ইমদাদ কাজী (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ইমদাদ কাজী সোনাতন্দী গ্রামের মৃত সিদ্দিক কাজীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, চুরি ও সাধারণ অপরাধে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সোনাতন্দী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমদাদ কাজীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে ইমদাদকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

ওসি আরও জানান, ইমদাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমদাদ কাজী এলাকায় চোরাই পণ্যের ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পুলিশ তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোরও তদন্ত অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট