1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের একজন মানবিক নেতা সৈকত পারভেজ

রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল সরবরাহকারি চক্রের ১ সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার। ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

১৪ জানুয়ারী ( বুধবার)  বিকালে পৌরশহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯শতক জমির মধ্যে ৩শতক জমি নিজ পুত্রকে ওশিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় সাব-রেজিস্ট্রার অফিসে। দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাবরেজিস্ট্রারের কাছে যায়। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ মনে হলে,রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাবাদ করে।

তারা জানায়, হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃরহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০হাজার টাকার বিনিময়ে এ জবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভূয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলির তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেছেন। তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার ভুমি ও এক্জি্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরি চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান–প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভূয়া প্রমানিত হলে তাদের জিজ্ঞাবাদ করি তারা স্বীকার করলে সহকারি কমিশনারকে কল করা হলে তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট