1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

সালথায় ২০ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ।

সোমবার (২৪ আগষ্ট) ভোর রাতে যদুনন্দি ইউনিয়ন বড় খারদিয়া দক্ষিণ পাড়া পালাকত আসামী সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময়ে আবুল হোসেন (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে ২০ লিটার মদ সহ আটক করা হয়।

এসময়ে পালাতক আসামি সুজাত কৌশলে পালিয়ে যায়। আটককৃত আবুল হোসেন যদুনন্দি ইউনিয়নের উথুলী গ্রামের পাচু শেখের ছেলে।

এ বিষয়ে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, গতকাল ভোর রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়া সুজাতের বাড়িতে সুজাত এবং তার সঙ্গীয় লোকজন নিয়ে সে মদ ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে গেলে সুজাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করি। ঘটনা স্থান থেকে আমরা ২০ লিটার মদ উদ্ধার করেছি এবং আটককৃত যে আসামি তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট