1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবেন সেলাই মেশিন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সোনাপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সালথায় বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে কাজী মোঃ আব্দুল হালিমের উদ্যোগ, স্থাপন প্রায় ২০০ নলকূপ দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবেন সেলাই মেশিন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে সেলাই প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার ২০ জন অসচ্ছল নারী। তাঁদের স্বাবলম্বী করে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা হলরুমে এ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
স্থানীয় অসচ্ছল নারীদের সেলাই কাজে দক্ষ করে তোলা, তাঁদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণ গ্রহণের পর নারীরা যেন নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের সালথা উপজেলা সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়, সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, প্রশিক্ষক ইমি সুলতানা, স্থানীয় সাংবাদিক এবং প্রশিক্ষণার্থী ২০ নারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে তাঁদের হাতে কাজ তুলে দেওয়া এবং দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মদক্ষতা বাড়িয়ে উপার্জনের পথ তৈরি করতে পারবেন। এতে পরিবারের আর্থিক চাপ কমবে এবং নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা একজন নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে নারীরা নিজেদের বাড়িতে বসেই কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে পারবেন। এ জন্য প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।
আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ২০ জন অসচ্ছল নারীকে সেলাই কাজে দক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে। এর ফলে নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারবেন এবং পরিবারের সচ্ছলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তাঁরা।
নারীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বনির্ভর জীবন গঠনে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট