1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

বাগাতিপাড়ায় বিপুল পরিমাণ নকল বিড়ি ও সরঞ্জামসহ দুইজন আটক

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের উপর হাটদৌল এলাকায় সওদাগর আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সওদাগর আলী (পিতা: পিয়ার আলী) ও আব্দুল মানিক (পিতা: আব্দুল মালিক, গ্রাম: শাইলকোনা) কে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সওদাগর আলী দীর্ঘদিন ধরে তার বাড়িতে লোকচক্ষুর আড়ালে নকল বিড়ি তৈরির ব্যবসা করে আসছিলেন।

অভিযান পরিচালনাকারী এসআই আল আমিন জানান, এ সময় আনুমানিক ১৪০ কেজি তামাক, প্রায় এক লক্ষ আশি হাজার খালি বিড়ি, এক হাজার ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মনোমহন স্বরিপপুর বিড়ি ফ্যাক্টরির স্টাফ রিপন আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সওদাগর আলীর বাড়িতে নকল বিড়ি তৈরি হচ্ছে। পরে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ নকল বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মনোমহন বিড়ি ফ্যাক্টরির ডিরেক্টর একরামুল হক বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির ব্র্যান্ড নকল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি তৈরি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযানের বিষয়টি সত্য। জব্দকৃত নকল বিড়ি, বিড়ি তৈরির সরঞ্জাম ও আটককৃতদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট