1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঞ্চল্যকর লিপি হত্যা মামলায় গ্রেপ্তার আরও একজন

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর লিপি হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃত আসামি হলেন উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া (নতুনপাড়া) এলাকার কুব্বাত শেখের ছেলে মো. আমিরুল শেখ (৩৪)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১২ আগস্ট রাতে অভিযান চালিয়ে দেবগ্রাম মুন্সিপাড়ার জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৮) ও তার স্ত্রী আঙ্গুরী বেগম (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমিরুল শেখকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে চাঁদনী আক্তার ওরফে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগের দিন তিনি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেছিলেন এবং তার ঘর থেকে তিনটি দামি মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় ওইদিনই গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট