1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সালথায় স্কুলের গাছ কাটাকে কেন্দ্র করে মারধর ও বাড়ীঘর ভাংচুর, আহত-১০

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৪নং রাংগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটাকে কেন্দ্র করে ‎স্থানীয় ইউপি সদস্য মো: নান্নু মেম্বারের সমর্থকরা বাদশা মোল্যা ও তার স্ত্রীকে মারধর করে। এর পর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

আজ (৪জানুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে হামলা ও সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাদশা মোল্লাকে মারধর করার পর নান্নু মেম্বারের সমর্থকরা প্রতিপক্ষের বাড়ীতে ঢুকে হামলা চালায়। এতে সাদ্দাম হোসেন (৪), জসীম (৩২), খলিল (৪৫), রবিয়া বেগম (৫০), খোকন মোল্লা (৫৫) সুমন মোল্লা (২৩) সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মোঃ আজিজুর হোসেন বলেন, আমি বাড়ীতে ছিলাম আমার ভাই সুমন মোল্যা মাঠে কাজ করতে গিয়েছিলে। এসময় হঠাৎ নান্নু ও মনুসহ ৮/১০জন এসে তাকে এলোপাথাড়ী ভাবে কুপায়। সেখানে সুমন বেহুস হয়ে পড়লে মারাগেছে ভেবে তারা চলে যায়।

ঐ নান্নু মেম্বার আ”লীগ আমলে আমাদের গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। এই নান্নু মেম্বারের অত্যাচার থেকে রেহাই পেতে চাই।

নান্নু মেম্বারের সাথে তার মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এখন সেখানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে পরর্বতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার খবর পেয়ে (নগরকান্দা-সালথা) সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান স্যার ও আমি ঘটনাস্থলে ছুটে যাই।

উল্লেখ্য, গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকালে ৪৪নং রাংগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৭/৮টি মেহেগুনি গাছ নান্নু মেম্বার কেটে নেওয়ার চেষ্টা করে সেখান থেকে মূলত ঘটনার সুত্রপাত তৈরী হয় এবং তারই ফলে আজ এই ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট