1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ সালথার ফুলবাড়িয়ায় ৩শ’ ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা নুরুল ইসলাম মাতুব্বর সালথার সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবেন সেলাই মেশিন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সোনাপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

সালথার ফুলবাড়িয়ায় ৩শ’ ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া এলাকায় মাত্র ৩শ’ ফুট কাঁচা রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এই রাস্তাটি ইটের সলিং দ্বারা উন্নয়ন করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ফুলবাড়িয়া এলাকার রবিউল মুন্সীর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে কাগদি বাওড় আন্দাঘাট পর্যন্ত প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা না হওয়ায় বা ইটের সলিং না থাকায় চলাচলে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে। বিশেষ করে বৃষ্টির দিনে কাঁচা রাস্তায় চলাচল আরও কষ্টকর হয়ে ওঠে।

স্থানীয় যুবদল নেতা জসিম মোল্যা, মিরাজ হোসেন ও বাবলু বলেন, অল্প দৈর্ঘ্যের এই রাস্তাটি ইটের সলিং দ্বারা উন্নয়ন করা হলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। মাঠ থেকে সকল ফসল কৃষকরা নির্বিঘ্নে বাড়িতে আনতে পারবে। রাস্তাটি হলে কৃষকরা পাট কেটে পঁচানোর জন্য কাগদি বাওড়ে নিতে পারবে। আর এখন চলাচলের কোন ব্যবস্থা নেই। তাই জনস্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রাস্তাটি ইটের সলিংয়ের আওতায় আনবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, আমাদের কাছে বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য বেশ কিছু আবেদন রয়েছে। ৩০০ ফুট রাস্তার দুর্ভোগের বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেলাম। নতুন ইট বাজারে এলে পর্যায়ক্রমে রাস্তাগুলোর সংস্কারকাজ করা হবে। জনদুর্ভোগ লাঘবে পূর্ব ফুলবাড়িয়া এলাকার রবিউল মুন্সীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে কাগদি বাওড় আন্দাঘাট পর্যন্ত ওই ৩০০ ফুট রাস্তায় ইটের সলিংয়ের কাজও করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট