1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ সালথার ফুলবাড়িয়ায় ৩শ’ ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা নুরুল ইসলাম মাতুব্বর সালথার সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবেন সেলাই মেশিন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সোনাপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ও বর্তমান সরকারের জালানি তেলের সংকট কাটাতে উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা বাইপাস সড়ক-সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এবং পরে সালথা সদর বাজারে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও  সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, খোকন মাতব্বর, মতিয়ার রহমান ও হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, মামুন হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, হায়দার আলী, রিপন মাতব্বর, শিমুল মিয়া, আখের আলী, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাজাহান শরীফসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট